Islamic Social Finance Meetup 2026
September 26 @ 12:00 am
৳300
সম্প
দ কেবল নিজের সঞ্চয়ের জন্য নয়, সঠিকভাবে কাজে লাগাতে পারলে এটিই হতে পারে সামাজিক পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
দ কেবল নিজের সঞ্চয়ের জন্য নয়, সঠিকভাবে কাজে লাগাতে পারলে এটিই হতে পারে সামাজিক পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।যাকাত, ওয়াকফ, সদাকাহ কিংবা করজে হাসানা—ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের এই মাধ্যমগুলো নিয়ে আমাদের আলোচনা প্রায়ই কেবল সাময়িক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু এর আসল সম্ভাবনা কি শুধুই এটুকুই?
কীভাবে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের মাধ্যমগুলো কাজে লাগিয়ে দারিদ্র্য দূর করা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও চিকিৎসার সুযোগ তৈরি এবং টেকসই সামাজিক ব্যবসা গড়ে তোলা সম্ভব?
এসব প্রশ্নের সঠিক উত্তর ও কর্মপরিকল্পনা খুঁজতে Islamic Centre for Training & Advisory (ICTA) আয়োজন করছে—
একটি বিষয়ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা, যেখানে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের মৌলিক ধারণা, সামাজিক ব্যবসা, হিসাবরক্ষণ ও স্বচ্ছতা এবং বাংলাদেশের বাস্তবতায় এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
শিক্ষার্থী, আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞ, গবেষক, ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং পেশাজীবী, উদ্যোক্তা, সমাজকর্মী এবং ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সে আগ্রহী যেকোনো ব্যক্তি।
চলুন, কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার উপায়গুলো একসঙ্গে খুঁজি।
আয়োজনে:
34/1G, Hatkhola road, Tikatuli, Dhaka
See less